রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ২৫ মিনিটেরও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে।সূত্রমতে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হলেও আগুন নিয়ন্ত্রণে আসে ৬টা ৫০মিনিটে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। শুরুতে দুটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়লে আরো একটি ইউনিট তাদের সাথে যোগ দেয়। ভবটি দশতলা বিশিষ্ট।এদিকে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না সে তথ্যও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।